বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 15, 2026
জাতীয়
জাতীয়

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ : বাংলা কুইজে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

Published: July 15, 2026 at 02:25 PM
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ : বাংলা কুইজে জাতীয় পর্যায়ে  শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের  আইমান কানিতা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে| 

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তার হাতে প্রথম পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান| এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরো সাফল্য কামনা করেন|

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন| সূচনা বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন| অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শিশু শিক্ষার্থী অংশ নেয়|

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের| তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরো বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে|”

আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে| জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন|