বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 15, 2026
জাতীয়
জাতীয়

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

Published: July 15, 2026 at 01:15 PM
স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|

বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে রাজধানীর বাংলাদেশ-চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত স্টল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান|

এর আগে সেখানে একটি বৃক্ষরোপণের মাধ্যমে ‘গ্রিন স্কুল’ বা সবুজ বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী| পরে প্রদর্শনীটি ঘুরে দেখেন তিনি|

প্রদর্শনীটিতে ৬০টি জেলার শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ভাবনী শিক্ষামূলক কার্যক্রম, স্থানীয় ঐতিহ্য, হস্তশিল্প, পরিবেশগত উদ্যোগ এবং সৃজনশীল শিক্ষণ প্রকল্প প্রদর্শন করেন|

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব কর্মসূচির আয়োজন করে| এর মধ্যে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান, দেশব্যাপী ‘সবুজ বিদ্যালয়’ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন এবং সারাদেশ থেকে আসা প্রাথমিক শিক্ষার উদ্ভাবনী উদ্যোগসমূহের প্রদর্শনী অনুষ্ঠিত হয়|

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু, শিক্ষক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন| তাদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগগুলো অব্যাহত রাখতে উৎসাহিত করেন|

বিভিন্ন স্টলে প্রধানমন্ত্রী প্রবেশ করা মাত্র শিক্ষার্থীরা তাদের ˆতরি করা হস্তশিল্প, মডেল এবং শিক্ষা উপকরণ প্রদর্শন করে আনন্দের সঙ্গে|

শিক্ষকরা প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের উপস্থিতি, খেলার মাঠের সুবিধা এবং ‘আনন্দময় শিক্ষা’ ও ‘ডিজিটাল শিক্ষা’ কর্মসূচির অধীনে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন|

শিক্ষার্থী ও শিক্ষককে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী|

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলার বিষয়েও আলাপ করেন| খুদে শিক্ষার্থীদের কাছে জানতে চান— তারা কী কী ধরনের খেলাধুলা করে| তাদের শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে তাদের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শোনেন তিনি|

এর মধ্যে একটি স্টলে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে জানায়, তারা সুবিধাবঞ্চিত পরিবারের সহপাঠীদের সাহায্য করতে এবং একসাথে খাবার ভাগ করে খাওয়ার জন্য নিয়মিত টিফিনের টাকার একটি অংশ জমায়|

এ কথা শুনে তারেক রহমান অনেক খুশি হন| ‘তোমরা খুব ভালো কাজ করছ’ বলে তাদের উৎসাহিত করেন| শিক্ষার্থীরা তাদের ˆদনন্দিন ক্লাসের রুটিন, টিফিনের বিরতি এবং পাঠ্যক্রমের বাইরের কার্যক্রম সম্পর্কেও জানায়|

অন্য একটি স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করেন| এ সময় তাদের স্কুল সবসময় পরিষ্কার রাখার ব্যাপারে উৎসাহিত করেন|

তিনি বলেছেন, তোমাদের স্কুল পরিষ্কার রাখবে| যখনই কোনো ময়লা দেখবে, তা তুলে সঠিক ডাস্টবিনে ফেলবে|

শিক্ষার্থীদের ˆতরি করা প্রদর্শনীগুলো দেখে প্রধানমন্ত্রী তাদের কাজের প্রশংসা করেন| তিনি প্রত্যেক শিশুকে অন্তত একটি গাছ লাগাতে ও তার যত্ন নিতে আহ্বান জানান|

একটি স্টলে শিশুরা তাকে একটি ফুলের টবে চারাগাছ লাগিয়ে দিতে বলে, যাতে তার এই সফরের একটি স্থায়ী স্মৃতি হিসেবে পরে সেটি তাদের স্কুলে রোপণ করা যায়|

প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান| শিশুরা দ্রুত একটি ফুলের টব ও চারাগাছ এনে দিলে তিনি নিজেই সেটি রোপণ করেন|

এ সময় ছাত্রছাত্রীরা তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করলে তিনি হাসিমুখে স্টলের ভেতরে ঢুকে শিশুদের সঙ্গে পোজ দেন|

এর আগে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা সেখানে রোপণ করেন| এই উদ্যোগের মাধ্যমে বুধবার দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ হচ্ছে|

এ সময় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন|