রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 22, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে আতশবাজি ˆতরি করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৩

Published: April 22, 2026 at 04:43 PM
ভারতে আতশবাজি ˆতরি করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে| দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে| ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিশূরে| এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে| তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে| আসন্ন একটি উৎসবের জন্য কয়েকটি ঘরে প্রায় ৪০ জন বাজি ˆতরি করছিলেন বলে ধারণা করা হচ্ছে| কর্মকর্তারা জানান, প্রায় ৪০ জন শ্রমিকের জন্য খাবার প্রস্তুত করা হয়েছিল| এ থেকে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় অন্তত এতজন সেখানে উপস্থিত ছিল| শহর কর্তৃপক্ষের চেয়ারম্যান পিএন সুরেন্দ্রন বলেন, দুপুরের তীব্র গরমের কারণে এই বিস্ফোরণ হতে পারে| তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়|

তিনি আরো বলেন, ‘ঘটনার সময় ঠিক কতজন শ্রমিক সেখানে ছিলেন বা কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়| অতিরিক্ত তাপমাত্রা এই মর্মান্তিক ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে| ’এটি ছিল চলতি সপ্তাহে ঘটা দ্বিতীয় ঘটনা| এর আগে গত রবিবার প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হন| ভারতের আতশবাজি শিল্পে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ একটি ভয়াবহ নিত্যনৈমিত্তিক ঘটনা এবং উদ্বেগজনকভাবে নিয়মিত ঘটে চলেছে| বিশেষ করে তামিলনাড়ুর শিবকাশীর আশেপাশে| সেখানে দেশটির বেশির ভাগ বাজি উৎপাদিত হয়| গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে ত্রিশূরে এ বিস্ফোরণের হয়| দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাযুক্ত ধানক্ষেতের কাছে অস্থায়ী ছাউনিতে বাজি ˆতরি করা হচ্ছিল| এর ফলে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে| ভারতের কেরালা রাজ্যে ওই ভয়াবহ বিস্ফোরণে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়| অনেক বাসিন্দা এটিকে ভূমিকম্প বলে ভুল করেছিলেন| বিস্ফোরণে আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে| প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ˆতরি হয়| স্থানীয় লোকজন উদ্ধার কাজে যোগ দিয়ে আহত ও নিহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন| শ্রমিকরা তিরুভা¤^াদি মন্দিরের জন্য আতশবাজি প্রস্তুত করছিলেন| এই মন্দিরটি উৎসবের প্রধান আকর্ষণগুলোর একটি| এই উৎসবের বিখ্যাত আতশবাজির আয়োজন করে তিরুভা¤^াদি মন্দির এবং পরমেক্কাভু ভগবতী মন্দির| চার ধাপে এই আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যার মধ্যে সপ্তম দিনের রাতভর মূল প্রদর্শনীতে বিপুল জনসমাগম ঘটে|