বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 15, 2026
বিনোদন
বিনোদন

২৫ বছর পর নাট্যমঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, ‘নকাব’ দিয়ে নতুন যাত্রা

Published: July 15, 2026 at 01:02 PM
২৫ বছর পর নাট্যমঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, ‘নকাব’ দিয়ে নতুন যাত্রা

রুপালি পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করলেও নওয়াজউদ্দিন সিদ্দিকী বরাবরই বলে এসেছেন, তার অভিনয়ের শিকড় নাট্যমঞ্চে| সেই শিকড়েই এবার ফিরছেন তিনি| দীর্ঘ ২৫ বছর পর ‘নকাব’ নাটকের মাধ্যমে আবারও থিয়েটারে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড তারকা|

মঞ্চে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন নওয়াজউদ্দিন| সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের শিকাগো সফরের একটি ছবি প্রকাশ করেন তিনি| সেখানে ‘নকাব’ নাটকের কলাকুশলীদের সঙ্গে তাকে দেখা যায়| এই সফরে তার সঙ্গী হয়েছেন মেয়ে শোরা সিদ্দিকীও|

ছবির ক্যাপশনে নওয়াজউদ্দিন লিখেছেন, “নকাবের দলের সঙ্গে শিকাগো যাচ্ছি|”

অভিনেতার কাছে ‘নকাব’ শুধু একটি নতুন নাটক নয়, বরং অভিনয়জীবনের শুরুর জায়গায় ফিরে যাওয়ার এক আবেগঘন অধ্যায়| মু¤^াইয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি| নাট্যকর্মশালা, নিয়মিত অনুশীলন এবং মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতাই তার অভিনয়জীবনের ভিত্তি গড়ে দেয়|

পরবর্তী সময়ে *‘গ্যাংস অব ওয়াসেপুর’*সহ একাধিক আলোচিত চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে তার অভিনয়ের যে প্রশংসা এসেছে, তার পেছনে থিয়েটারের সেই অভিজ্ঞতার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা|

সিনেমা ও ওটিটির ব্যস্ত সময়সূচির মধ্যেও থিয়েটারের প্রতি নিজের ভালোবাসা ধরে রেখেছেন নওয়াজউদ্দিন| তাই প্রায় আড়াই দশক পর তার এই প্রত্যাবর্তনকে শুধু নতুন একটি নাটকে অভিনয় নয়, বরং নিজের শিল্পীসত্তার শিকড়ে ফিরে যাওয়ার পদক্ষেপ হিসেবেই দেখছেন নাট্যপ্রেমীরা|

শিকাগো সফরে মেয়ে শোরা সিদ্দিকীর উপস্থিতিও ভক্তদের নজর কেড়েছে| ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখলেও বিশেষ মুহূর্তে পরিবারের সঙ্গে কাটানো কিছু সময় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেতা|

এখন নাট্যপ্রেমী ও নওয়াজউদ্দিনের ভক্তদের অপেক্ষা, ২৫ বছর পর মঞ্চের আলোয় আবার কেমন জাদু দেখান এই গুণী অভিনেতা|