২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে লাল গালিচায় হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা| সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ গর্বের সঙ্গেই বলেছিলেন অভিনেত্রী- আমি যখনই আমার দেশের প্রতিনিধিত্ব করি, আমি আর উর্বশী থাকি না| তখন আমি ¯^য়ং ইন্ডিয়া! কানের উদ্বোধনী অনুষ্ঠানে ভিয়েতনামের বিখ্যাত ডিজাইনার জোলিপোলির এই সুন্দর পোশাক পরে ভারতের প্রতিনিধিত্ব করা আমার জন্য যারপরনাই আনন্দের বলে জানান উর্বশী রাউতেলা| অভিনেত্রী যাই করেন না কেন, তা লাইমলাইটে আসতে বাধ্য| প্রচার পেয়েই ছাড়বে! সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একগুচ্ছ বোমা ফাটালেন এ অভিনেত্রী| খুব শিগগির রাজনীতিতে যোগ দিতে চলেছেন উর্বশী রাউতেলা| পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা চালিয়ে যেতে চান তিনি| অভিনেত্রী বলেন, রাজনীতি ও প্রযোজনার পরিকল্পনা অবশ্যই তালিকায় আছে, তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে আমি একটু বেশিই ব্যস্ত ছিলাম| অভিনয়ের পর তিনি কখনো পরিচালনা করতে চান কি না?-এমন প্রশ্নে কোনো রকম দ্বিধা না রেখে উর্বশী বলেন, হ্যাঁ, আমি গান গাইতে পারি, আর ছবি পরিচালনা করতেও ভীষণ পছন্দ করব| তাই নিশ্চিতভাবেই আমি সিনেমা পরিচালনা করব| কিন্তু কেমন হবে তার প্রথম সিনেমা? উর্বশী যোগ করেন, মানুষ হিসেবে আমি অত্যন্ত আবেগপ্রবণ| তাই আমি একটা জাঁদরেল প্রেমের গল্প পরিচালনা করতে চাই- হয়তো ঠিক ‘টাইটানিক’-এর মতো কিছু একটা! উর্বশীর এ সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হতেই শুরু হয়ে যায় হাসির রোল আর ট্রলিংয়ের বন্যা| হাতে একটি কাচের জার নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন- ‘ইতিহাসের প্রথম অভিনেত্রী, যিনি হাতে কাচের বয়াম নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন|’ উর্বশীর ‘টাইটানিক’ বানানোর ¯^প্নকে কটাক্ষ করে অন্য আরেক নেটিজেন লিখেছেন- ‘এই ছবির নাম হওয়া উচিত টাইটানিক নয়, ট্রাই-প্যানিক!’ তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, ‘হলিউড নায়িকাদের মতো আচরণ করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে স্রেফ হাসির খোরাক হচ্ছেন|’ তবে ট্রলারদের ভিড়ে উর্বশীর ভক্তরাও ঢাল হয়ে দাঁড়িয়েছেন| কেউ লিখেছেন- ‘আমাদের উজ্জ্বল নক্ষত্র, তোমার জন্য গর্বিত|’ আবার কারও মতে, ‘উনি সত্যিই প্রতিভাবান, ওর ছবি পরিচালনা করা উচিত|’ অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সম্প্রতি দেখা গেছে তার জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’ সিনেমায়| নিজের এ কাজ নিয়ে বেশ আত্মবিশ^াসী অভিনেত্রী| ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’ আগের চেয়েও অনেক বড়, সাহসী এবং বিস্ফোরক| অ্যাকশন, ইমোশন আর টুইস্টে ভরপুর এ গল্পের অংশ হতে পেরে আমার দারুণ লেগেছে বলে জানান অভিনেত্রী|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৫৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ শুরু
রাজশাহীতে শ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ বাস চলাচল
গোমস্তাপুরে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক ৪ রোগী হাসপাতালে ভর্তি
রথযাত্রা উদযাপনের লক্ষে মতবিনিময় সভা
বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিকল্পনা সভা
শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ বিজিবির
২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!
এলপিএল খেলা হচ্ছে না লিটনের
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত
Jul 14, 2026