রোম্যান্টিক নায়িকা বলতে যা বোঝে দর্শক, দিলারা হানিফ পূর্ণিমা যেন তা-ই| প্রায় দিন দশকের ক্যারিয়ারে তাকে ‘মিষ্টি’ চরিত্রেই দেখেছে দর্শক| নেতিবাচক কিংবা ডার্ক শেডের কোনো চরিত্রে সেভাবে পাওয়া যায়নি| সে অপূর্ণতা অনুভব করেন খোদ পূর্ণিমাও| তাই ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছে, ভিলেন বা খল চরিত্রে অভিনয় করার| সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী| পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার| পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা ˆতরি হবে|’ পূর্ণিমার ধারণা, তার চেহারার কোমলতার কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি| অভিনেত্রীর ভাষ্য, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার| আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি| সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না| দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত| তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো|’ প্রসঙ্গত, অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা| মাঝে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল, তাও বছর তিনেক আগে| এরপর টুকটাক সঞ্চালনায় দেখা দেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 14, 2026
বিনোদন
খল চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন পূর্ণিমা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026