চাঁপাইনবাবগঞ্জে ‘দৃঢ় অঙ্গীকার, তরুণদের পথচলা; সুন্দর ভবিষ্যৎ গড়ব আমরাই’— এই প্রতিপাদ্যে ‘৫ জিরো অর্জনে, ১০০ হিরো ময়দানে’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে| ক্ষুধামুক্ত, শিশু শ্রমমুক্ত, অপুষ্টিমুক্ত, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ও প্লাস্টিকমুক্ত সমাজ গঠনের লক্ষে সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়|
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন| প্রকল্পের এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুল হকসহ অন্যরা|
কর্মশালায় জানানো হয়, ‘৫ জিরো’ কর্মসূচির লক্ষ্য হলো শূন্য ক্ষুধা, শূন্য শিশুশ্রম, শূন্য অপুষ্টি, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু শূন্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠন| এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক পরিবর্তনের নেতৃত্ব ˆতরি করা|
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি| সমাজ পরিবর্তনে তাদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে| শিশুশ্রম, বাল্যবিয়ে, অপুষ্টি ও শিক্ষা থেকে ঝরে পড়া রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং তরুণদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি|
কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের ভূমিকা, ‘মাই লাইফ, মাই ভিশন’ বিষয়ক দিকনির্দেশনা, যুব উন্নয়নে সরকারি বিভিন্ন সেবার সুযোগ, সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা, ‘৫ জিরো ক্যাম্পেইন’ বাস্তবায়নে করণীয় এবং যুবদের মতামত ও অঙ্গীকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
শেষে অংশগ্রহণকারী যুবদের নিয়ে ‘৫ জিরো ক্যাম্পেইন’ বাস্তবায়নের শপথ গ্রহণ করা হয়|
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল ও জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী নাবনী খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা|
উল্লেখ্য, অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা, মতবিনিময় এবং শিশু অধিকার, পুষ্টি, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়| পরে ‘৫ জিরো’ বাস্তবায়নের কমিটমেন্ট পেপার পাঠ এবং ২ জন যুবা ও ২ জন শিশু নিবাসের শিশুকে গেঞ্জি-ক্যাপ ও ছাতা প্রদান করা হয়|
সবশেষে চাঁপাইনবাবগঞ্জ শিশু নিবাসের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|