বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 13, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ‘প্যাকেজ ভিসা’

Published: July 13, 2026 at 01:50 PM
বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ‘প্যাকেজ ভিসা’

পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব; প্রথম ধাপে বাংলাদেশসহ সাত দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন| 

গাল্ফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ভ্রমণকারীরা একটি সমšি^ত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে একসঙ্গে বিমান টিকেট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটন ভিসা পাবেন| ফলে আলাদাভাবে পর্যটন ভিসার আবেদন করার প্রয়োজন হবে না| 

প্রথম ধাপে যেসব দেশের নাগরিক এই সুবিধা পাবেন, সেগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো| 


যেভাবে কাজ করবে প্যাকেজ ভিসা

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক পর্যটন ভিসা ইস্যু করা হবে| এ ক্ষেত্রে সৌদি দূতাবাসে যেতে হবে না বা পৃথকভাবে ভিসার আবেদন জমা দিতে হবে না| ভ্রমণকারীদের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে নির্ধারিত প্যাকেজ নির্বাচন করে অনলাইনে দাম পরিশোধ করবেন| এরপর ইমেইলের মাধ্যমে তারা ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথি পাবেন| 

সৌদি পর্যটন মন্ত্রণালয় এখন পর্যন্ত ‘রিজার্ভাল’ ও ‘আলমুসাফার’ নামের দুটি কোম্পানিকে এই সেবা দেওয়ার অনুমোদন দিয়েছে| 


ভিসার মেয়াদ ও প্যাকেজের শর্ত

এই সিঙ্গেল-এন্ট্রি (একবার প্রবেশের সুযোগ) ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে তিন মাস| দর্শনার্থীরা এই ভিসায় সৌদি আরবে ন্যূনতম ২ দিন এবং সর্বোচ্চ ৮৮ দিন অবস্থান করতে পারবেন| প্রতিটি ভ্রমণ প্যাকেজে থাকবে-

১. নিশ্চিত যাওয়া-আসার (রাউন্ড-ট্রিপ) বিমান টিকেট; ২. সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত চার তারকা বা তার বেশি মানের হোটেলে থাকার ব্যবস্থা; ও ৩. ইলেকট্রনিক পর্যটন ভিসা|

প্রাপ্তবয়স্কদের জন্য প্যাকেজের ন্যূনতম দাম প্রথম দুই দিনের ক্ষেত্রে ৪ হাজার সৌদি রিয়াল| এরপর প্রতি দিনের জন্য আরো ১ হাজার রিয়াল যোগ হবে| পর্যটকরা চাইলে এই প্যাকেজের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকেট, বিনোদনমূলক কার্যক্রম এবং পর্যটন অভিজ্ঞতার অতিরিক্ত সেবাও যুক্ত করতে পারবেন| 


ওমরাহ অন্তর্ভুক্ত নয়

এই প্যাকেজ ভিসায় মক্কা ও মদিনায় ওমরাহ পালনের কোনো ব্যবস্থা বা সেবা অন্তর্ভুক্ত থাকবে না| তবে ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর দর্শনার্থীরা পবিত্র দুই নগরীসহ দেশটির যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন| একবার ভিসা ইস্যু হওয়ার পর সেটি আলাদাভাবে বাতিল করা যাবে না| তবে কোনো কারণে ভ্রমণ প্যাকেজ বাতিল হলে সংশ্লিষ্ট ভিসাও ¯^য়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে| 

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য প্রবেশের সুযোগ আরো বাড়াতে আগামীতে এই কর্মসূচিতে নতুন নতুন দেশের নাম যুক্ত করা হবে| 


ভিশন ২০৩০-এর অধীনে পর্যটন খাতের প্রসার

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ আরো সহজ করার উদ্যোগের অংশ হিসেবে এই প্যাকেজ ভিসা চালু করা হয়েছে| পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ¯^রাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির ইন্স্যুরেন্স অথরিটির যৌথ উদ্যোগে এ ব্যবস্থা চালু করা হয়েছে| 

এর আগে আন্তর্জাতিক পর্যটন বাড়াতে সৌদি আরব ভিসা-অন-অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছে|