ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু| বলিউডেও কাজ করেছেন বটে| তবে তার ক্যারিয়ারের সিংভাগই তেলুগুতে| আর সেখানেই রেকর্ড গড়লেন অভিনেত্রী| তার ‘মা ইন্তি বাঙ্গারাম’ প্রথম নারীপ্রধান তেলুগু ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে| ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে খবরটি শেয়ার করেছেন অভিনেত্রী| সেই সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা| ভিডিওটির শুরুতে দেখা যায়, সামান্থা একা বসে আছেন| এমন সময় রাজ নিদিমরু (সামান্থার ¯^ামী) একটি আইপ্যাড হাতে নিয়ে তার কাছে আসেন| কৌতূহলবশত সামান্থা সেটি আনলক করতেই চোখে পড়ে একটি পোস্টার-যেখানে জানানো হয়, ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ^ব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে| মুহূর্তেই তার মুখে ফুটে ওঠে প্রশস্ত হাসি| ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী তার বার্তায় জানান, ছবি মুক্তির আগের কয়েক দিন তিনি অনেক চিন্তায় ছিলেন| দর্শক ছবিটি নিয়ে আগ্রহী কিনা, কথা বলছে কিনা, প্রচারণার খবর দর্শকের নাগাল অব্দি যাচ্ছে কিনা| তবে দিনশেষে ঠিকই দর্শক তাকে ভাসিয়ে দিয়েছে উষ্ণ ভালোবাসায়| নারীপ্রধান গল্পের ছবি উপমহাদেশে খুব কমই সফল হয়| সে যাত্রায় নতুন মাইলফলক অর্জন করলেন সামান্থা| তার ভাষ্য, “সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে| আরমার প্রত্যাশা, এই ছবির সাফল্য ধীরে ধীরে নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলে দেবে| ভবিষ্যতে যখন কোনো প্রদর্শকের কাছে নায়িকাকেন্দ্রিক সিনেমার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন যেন উত্তরটা সরাসরি ‘না’ না হয়ে আশাবাদী কিছু হয়|” প্রসঙ্গত, এতদিন ধরে তেলুগুতে নারীপ্রধান ছবির সর্বোচ্চ আয় ছিল ‘মহনতি’র| কীর্তি সুরেশ অভিনীত ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়ে ৮৩ কোটি রুপি আয় করেছিল|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026