অনেক কারণেই ছবিটি বিশেষ| প্রথমত এটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান| অস্কারজয়ী এ নির্মাতার ছবি নিয়ে বিশ্বজোড়া দর্শকের আলাদা আগ্রহ থাকে| তারওপর ছবিটি নির্মিত হয়েছে গ্রিক মহাকাব্য থেকে| আবার এ ছবিতে আছেন হলিউডের একঝাঁক তারকা| এখানেই শেষ নয়, ‘দ্য ওডিসি’ হলো সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত পৃথিবীর প্রথম ছবি| এত এত বিশেষত্ব জড়ানো ছবিটি দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শকও| তাদের জন্যই সুখবর দিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স| বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে আগামী শুক্রবার তাদের সবগুলো শাখায় মুক্তি পাবে ‘দ্য ওডিসি’| এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়েছে| প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ গতকাল সোমবার এক বার্তায় বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র চার দিন| এরপরই বিশ^ চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়| সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান| ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ্ব মুক্তির সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্য ‘দ্য ওডিসি’| নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ্বাসী| তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন| চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ সিনেমাটির প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়|” মুক্তির আগে যথাসময়ে স্টার সিনেপ্লেক্সে চালু হবে অগ্রিম টিকিট বিক্রি| স্টারের সঙ্গে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি চলবে কিনা, তা এখনো জানা যায়নি| উল্লেখ্য, ‘দ্য ওডিসি’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, শার্লিজ থেরন প্রমুখ| ছবিটি প্রযোজনা করেছেন নোলানের স্ত্রী এমা থমাস|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 13, 2026
বিনোদন
বিশে^র সাথে দেশেও পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026