বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৯৬৩ জন

Published: July 12, 2026 at 03:05 PM
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৯৬৩ জন

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে ট্যালেন্টপুল ও সাধারণে বৃত্তি পেয়েছে ৯৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২০ জন ট্যালেন্টপুলে এবং সাধারণে ৫৪৩ জন এই বৃত্তি পেয়েছে। 

রবিবার এই ফলাফল ঘোষণা করা হয়। 

ঘোষিত ফলাফলে জানা যায়, জেলার গোমস্তাপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪৫ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪ জন এবং সাধারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৫ জন ও বেসরকারি থেকে ২০ জন বৃত্তি পেয়েছে ।

নাচোল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৭ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১৬ জন এবং সাধারণ গ্রেডে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৪ জন বৃত্তি পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৩৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২২ জন এবং সাধারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৪৫ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৪ জন বৃত্তি পেয়েছে। 

ভোলাহাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৩ জন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন এবং সাধারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০ জন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন বৃত্তি পেয়েছে।

শিবগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১১২ জন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৫ জন এবং সাধারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২০ জন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৭ জন বৃত্তি পেয়েছে।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের অংশগ্রহণকারী ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বৃত্তি লাভ করেছে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”