বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিজিবির পৃথক অভিযানে ৫৩৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

Published: July 12, 2026 at 03:00 PM
বিজিবির পৃথক অভিযানে  ৫৩৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। এর মধ্যে ৫৯ বিজিবি ২৯০ বোতল এবং ৫৩ বিজিবি ২৪৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। 

রবিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় বিজিবি এই তথ্য জানিয়েছে। 

৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুর রহমানেরর নেতৃত্বে একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। জায়গাটি সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে ৫০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থিত। অভিযানে টহল দল মালিকবিহীন ২৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। 

অন্যদিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শনিবার ৫৩ বিজিবির দুটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

এর মধ্যে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপি দিবাগত রাত সোয়া ২টার দিকে একটি অভিযানে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রাম হতে ৪৮ বোতল এবং মনোহরপুর বিওপি রাত সাড়ে ৯টায় আরেকটি অভিযান চালিয়ে দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। 

এছাড়া ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত ২টায় ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপির একটি অভিযানে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।