বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন আবারও আলোচনায়। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক অন্তঃসত্ত্বা নারী গভীর রাতে টলমল পায়ে শৌচাগারের দিকে হাঁটছেন। গর্ভাবস্থার শেষ সময়ে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার বাস্তব অভিজ্ঞতাই হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে সেখানে। ভিডিওটি শেয়ার করে নিজের বর্তমান অবস্থারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী অক্টোবরেই দীপিকা ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এই তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা থাকলেও কাজ থেকে বিরতি নেননি দীপিকা। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘রাকা’য় তার বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায়ও রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন দীপিকা। কঠিন শারীরিক অবস্থাতেও কাজের প্রতি তার নিষ্ঠা সে সময় প্রশংসা কুড়িয়েছিল। সম্প্রতি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। তবে সন্তান জন্মের আগে হাতে থাকা কাজগুলো শেষ করতে চাইছেন তিনি। এরপর কিছুদিন মাতৃত্বকে সময় দিতে অভিনয় থেকে বিরতি নেবেন বলেও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 12, 2026
বিনোদন
মাতৃত্ব নিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন দীপিকা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026