গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’। বিপুল প্রশংসা পেয়েছে দর্শক-সমালোচকের। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়ে সমাদৃত হয়েছে ছবিটি। এবার ‘দেলুপি’ অংশ নিয়েছে ইতালির রোমে ‘কারাওয়ান ফেস্টিভ্যাল’-এ। সেখানে গত শনিবার হয়েছে ছবিটির প্রদর্শনী। আর ওই প্রদর্শনী ছিল খোলা মাঠে। যে দৃশ্য মনে করিয়ে দেয় খুলনায় অনুষ্ঠিত ছবিটির বিশেষ প্রদর্শনীর কথা। খুলনার দেলুটি গ্রামে হয়েছে ছবির শুটিং। সেখানকারই মানুষজন এতে অভিনয় করেছেন। তাই তাদের দেখানোর জন্য সেখানেই খোলা মাঠে আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর। তাতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। তেমনই এক দৃশ্যের অবতারণা ঘটল রোমের কারাওয়ান উৎসবে। খোলা মাঠে বহু দর্শক আগ্রহ নিয়ে ‘দেলুপি’ দেখেছেন। আর সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা তাওকীরও। প্রদর্শনী শেষে দর্শকের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিশেষ ওই প্রদর্শনীর কথা জানিয়ে তাওকীর তার ফেসবুকে লেখেন, “কালীনগর দারুণ মল্লিক স্কুলের মাঠে আকাশের নিচে যেভাবে ‘দেলুপি’র প্রিমিয়ার হয়েছিল, সেই স্মৃতিরই যেন পুনরাবৃত্তি হলো গতকাল, রোমের তর পিগনাতারা প্রাঙ্গণে। ফেস্টিভ্যালের মূল পোস্টারে ‘দেলুপির’ দৃশ্য, সবই প্রথম অভিজ্ঞতা এবং বাংলা সিনেমার জন্য অদ্ভুত সম্মানের ব্যাপার।” নির্মাতা জানান, উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে ‘দেলুপি’। উল্লেখ্য, কিছুদিন আগেই ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের নামজাদা চলচ্চিত্রকার অনুরাগ কাশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির নিবেদক হিসেবে থাকবেন তিনি।
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026