বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে এনসিপির সমাবেশ

Published: July 11, 2026 at 04:17 PM
গোমস্তাপুরে   এনসিপির   সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| শনিবার সন্ধ্যায় রহনপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়| 

সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় থেকে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়| 

পরে স্টেশন বাজারে সমাবেশে বক্তব্য দেন—দলের কেন্দ্রীয় নেতারা| তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন| সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মোজাহিদ, সারোয়ার তুষার,  জাতীয় নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ|