শনিবার ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে এনসিপির সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় গড় বৃষ্টি ১৫ মিলিমিটার, পানি বৃদ্ধি পাচ্ছে ৩টি নদীতে শিবগঞ্জে চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের যাত্রা শুরু গোমস্তাপুরে মাদক সেবনের দায়ে একজনকে দণ্ড প্রদান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০ জন গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক দুজন হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট : অবকাঠামোগত উন্নয়নে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা হারুনুর রশীদের শিবগঞ্জে মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ শিবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
Printed on: July 11, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় গড় বৃষ্টি ১৫ মিলিমিটার, পানি বৃদ্ধি পাচ্ছে ৩টি নদীতে

Published: July 11, 2026 at 02:56 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় গড় বৃষ্টি ১৫ মিলিমিটার, পানি বৃদ্ধি পাচ্ছে ৩টি নদীতে

ছবিটি সকালে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কের —সাদ্দাম ইসলামের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত|


চাঁপাইনবাবগঞ্জে বর্ষা ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে| গত ২৪ ঘণ্টায় জেলায় গড় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার| 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মায় ২৯ সেন্টিমিটার, মহানন্দায় ৩৬ সেন্টিমিটার ও পুনর্ভবা নদীতে ৫৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে| 

শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নদীগুলোর পানি বৃদ্ধি সংক্রান্ত প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পদ্মা নদীর পাঁকা পয়েন্টে পানির স্তর ছিল ১৪.৮৭ সেন্টিমিটার যা গত ২৪ ঘণ্টায় ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল শনিবার পানির স্তর দাঁড়িয়েছে ১৫.১৬ সেন্টিমিটার|

অন্যদিকে একই সময়ে মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির স্তর ছিল ১৩.৭৪ সেন্টিমিটার যা গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে পানিস্তর দাঁড়িয়েছে ১৪.৭৪ সেন্টিমিটার| 

অপর দিকে একই সময়ে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে পানির স্তর ছিল ১৪.৭১ সেন্টিমিটার যা গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে পানির স্তর দাঁড়িয়েছে ১৫.২৫ সেন্টিমিটার| 

উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ সেন্টিমিটার| সে হিসাবে বর্তমানে ৬.৮৯ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে| অন্যদিকে মহানন্দা নদীর বিপৎসীমা হচ্ছে ২০.৫৫ সেন্টিমিটার| সে হিসাবে বর্তমানে বিপৎসীমার ৬.৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মহানন্দা নদীর পানি| অপরদিকে পুনর্ভবা নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ সেন্টিমিটার| সে হিসাবে বর্তমানে ৬.৩ সেন্টিমিটার নিচ দিয়ে এ পানি প্রবাহিত হচ্ছে|

চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আলী কাওসার বলেন— পদ্মায় তেমন পানি বাড়েনি| তবে পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধির কারণে মহানন্দাতেও বেড়েছে| কারণ হচ্ছে— দিনাজপুর, নওগাঁয় বেশি বৃষ্ট হওয়ায় পুনর্ভবায় পানি বৃদ্ধি পেয়েছে| সেই পানি মহানন্দায় পতিত হচ্ছে| 

চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার| এর মধ্যে সদর উপজেলায় ১৫ মিলিমিটার, শিবগঞ্জে ৮ মিলিমিটার, গোমস্তাপুরে ২০ মিলিমিটার, নাচোলে ২৮ মিলিমিটার ও ভোলাহাট উপজেলায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে| তবে কোনো ফসলের ক্ষতি হয়নি বলে তিনি জানান|