বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের যাত্রা শুরু

Published: July 11, 2026 at 02:51 PM
শিবগঞ্জে চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের যাত্রা শুরু

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একটি উপকেন্দ্র শিবগঞ্জে চালু করা হয়েছে| শনিবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী| 

চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের ডা. মামুন কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রশিদসহ অন্যরা| 

বক্তারা বলেন, অসহায়-দুস্থ মানুষ যারা চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে, তাদেরকে ১০০ টাকার বিনিময়ে চিকিৎসা দেয়া হবে| অবহেলিত চরাঞ্চলের মানুষের চোখের চিকিৎসা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উপকেন্দ্র|