চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক সেবনের দায়ে মো. কাওসার নামে একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত| শনিবার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই দণ্ড প্রদান করেন|
ভ্রাম্যমাণ অঅদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আনসার বাহিনীর সহযোগিতায় রহনপুর কেডিসিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়| অভিযানে কাওসার নামে এক ব্যক্তিকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়| পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন| এছাড়া দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন|
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বিষিয়টি নিশ্চিত করে বলেন, জন¯^ার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|