বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত

Published: July 11, 2026 at 02:46 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| 

শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় পুরুষ ৩ জন, মহিলা ২ জন ও ২ জন কন্যাশিশুসহ রোগী ভর্তি ছিল ৭ জন| গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনকে ভর্তি করা হয়েছে| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে|