বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০ জন

Published: July 11, 2026 at 02:44 PM
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন| গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে ভর্তি করা হয়| 

শনিবার জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিল ৩২ জন এবং নতুন ভর্তি ৪০ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন| 

এদিকে ভাজাপোড়া, বাসিপচা খাবার না খেতে এবং বিশুদ্ধ পানি পান করতে পরামর্শ দিয়েছেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান|