বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক দুজন হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি

Published: July 11, 2026 at 02:42 PM
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক দুজন হাম রোগী  জেলা হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহজনক আরো ২ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদেরকে ভর্তি করা হয়| তাদের মধ্যে ১ জন ছেলে ও ১ জন মেয়ে শিশু রয়েছে| 

শনিবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বের মোট ভর্তি রোগী ছিল ৪ জন এবং নতুন ভর্তি ২ জন| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৬ জনে| তাদের মধ্যে ৫ জন ছেলে ও ১ জন মেয়ে শিশু রয়েছে|