বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 09, 2026
July 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

র‌্যাবের অভিযানে বিশ্বরোড মোড়ে ৮ কেজি গাঁজা জব্দ : একজন গ্রেপ্তার

Published: July 09, 2026 at 02:17 PM
র‌্যাবের অভিযানে  বিশ্বরোড মোড়ে  ৮ কেজি গাঁজা জব্দ :  একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব| বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়| 

গ্রেপ্তার জুয়েল জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর (বাকের আলী) খলিফাটোলা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে|  

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে| 

র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলাশহরের বিশ্বরোড মোড়ে অভিযান চালায়| অভিযানে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামি জুয়েলকে গ্রেপ্তার করা হয়| তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|