বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 09, 2026
July 09, 2026
বিনোদন
বিনোদন

এবারের এমিতে মনোনয়ন পেলেন যারা

Published: July 09, 2026 at 01:45 PM
এবারের এমিতে মনোনয়ন পেলেন যারা

এমিকে বলা হয় টেলিভিশন জগতের অস্কার| মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ৭৮তম আসর ঘনিয়ে আসছে| গত সোমবার প্রকাশ করা হয়েছে মনোনয়ন তালিকা| তাতে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে| এবার মনোনয়নে রেকর্ড গড়েছে কমেডি সিরিজ ‘হ্যাকস’| ২৪টি মনোনয়ন পেয়েছে এটি| এর আগে কোনো কমেডি সিরিজ এত মনোনয়ন পায়নি| এছাড়া এবার আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো| ১০০ বছর বয়সে মনোনয়ন পেয়ে তিনি এখন এমির ইতিহাসে সবচেয়ে প্রবীণ মনোনীত ব্যক্তি| নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আ গোরিলা স্টোরি : টোল্ড বাই ডেভিড অ্যাটেনবরো’র জন্য মনোনয়ন পেয়েছেন তিনি| বলা দরকার, এই বিভাগে অতীতে তিনবার এমি জিতেছেন ডেভিড| এদিকে এবার মনোনয়নে সবার চেয়ে এগিয়ে মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’| এটি ২৫টি মনোনয়ন পেয়েছে| সেরা ড্রামা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও শক্ত অবস্থান ˆতরি করেছে সিরিজটি| এছাড়া নতুন সিরিজ ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি, আর ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন| এবারের এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে আরো মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’| সেরা কমেডি সিরিজ বিভাগে ‘হ্যাকস’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ ও ‘উইডোজ বে’| ড্রামা সিরিজে অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন নোয়া ওয়াইল, স্টার্লিং কে. ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল| আর ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র‌্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান| কমেডি সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ইয়াহিয়া আবদুল, স্টিভ ক্যারেল, ম্যাথিউ রেইস, জেসন সেজেল ও মার্টিন শর্ট| অভিনেত্রীর দৌড়ে রয়েছেন কুইন্টা ব্রানসন, আয়ো এদেবিরি, এলে ফ্যানিং, লিসা কুদ্রো ও জন স্মার্ট| লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’, ও ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’| ১৪ সেপ্টে¤^র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস| সঞ্চালনায় থাকবেন অভিনেত্রী মারিস্কা হারগিটে|