বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
Printed on: August 26, 2026
July 09, 2026
বিনোদন
বিনোদন

সালমানের নতুন লুকে উত্তাল নেটপাড়া

Published: July 09, 2026 at 01:44 PM
সালমানের নতুন লুকে উত্তাল নেটপাড়া

বক্স অফিসে টানা ব্যর্থতায় মোটামুটি চাপে ছিলেন বলিউড ভাইজান সালমান খান| এদিকে বয়সের ভারে নুয়ে পড়া বাবা সেলিম খানের আইসিউতে জীবনযুদ্ধ-সব মিলিয়ে সময়টা বড্ড নিষ্ঠুর কাটছিল বলিউড ‘ভাইজান’ সালমান খানের| মানসিক ও পারিবারিকভাবে কিছুটা বিধ্বস্ত পর্দার এই চিরতরুণ সুলতান বেশ কিছুদিন দূরে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে| অবশেষে ৬০ ছুঁইছুঁই এই বলিউড মেগাস্টারের রাজকীয় প্রত্যাবর্তন ঘটল| সব নীরবতা ভেঙে নিজের সামাজিকমাধ্যমে এমন এক লুক শেয়ার করলেন, যা নিমেষেই তোলপাড় ফেলে কোটি ভক্তের হৃদয়ে| বয়স ৬০-এর কোঠায়, কিন্তু সালমান খান যেন চিরযুবা| পোস্ট করা নতুন ছবিতে ভাইজানকে দেখা গেছে একদম রুক্ষ-সুদর্শন লুকে| পরনে ছেঁড়া নীল জিন্স, কালো স্লিভলেস ভেস্ট, আর মাথায় কাউবয় হ্যাট| এই বয়সেও তার চাবুক ফিগার, সিক্স প্যাক আর পেশিবহুল বাইসেপ দেখে থমকে গেছে নেটিজেনরা| তরুণ অভিনেতাদের অনায়াসে টেক্কা দেওয়া এই ছবি মুহূর্তেই ভাইরাল| অন্য একটি ছবিতে মেঘলা আকাশ আর সবুজ পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে চোখ বন্ধ করে শান্ত প্রকৃতির হাওয়া উপভোগ করতে দেখা গেছে তাকে| এই সিনেমাটিক ফ্রেম যেন ভক্তদের মনে এক অদ্ভুত নস্টালজিয়া জাগিয়ে তুলেছে| সালমান খানের পোস্ট করা ছবির চেয়েও নেটপাড়ায় বেশি শোরগোল ফেলেছে তার একটি রহস্যময় এক শব্দের ক্যাপশন-‘মাতৃভূমি’| ভক্তদের ধারণা, এটি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর দিকেই ইঙ্গিত| কমেন্ট বক্সে উপচে পড়ছে আবেগ আর কৌতূহল| সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ সেন্সর বোর্ডে আটকে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে| তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে ‘সালমান খান ফিল্মস’ এক অফিশিয়াল বিবৃতিতে সাফ জানিয়েছে, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেশনের জন্য জমাই দেওয়া হয়নি| তাই জটিলতার খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত| অপূর্ব লাখিয়ার পরিচালনা এবং সালমা খানের প্রযোজনায় এ সিনেমাটি হতে যাচ্ছে বীরত্ব, দেশপ্রেম ও আবেগের এক অনন্য কোলাজ| এতে সালমানের সঙ্গী হচ্ছেন গ্ল্যামারাস চিত্রাঙ্গদা সিং| সব ঝড়ঝাপটা পেরিয়ে ভাইজানের এই রূপ যেন জানান দিচ্ছে-টাইগার জিন্দা হ্যায়| এখন শুধু অপেক্ষা, কবে থিয়েটারে আসবে ‘মাতৃভূমি’|