বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
Printed on: August 26, 2026
July 09, 2026
বিনোদন
বিনোদন

প্রকাশ পেলো ‘মাস্তুল’-এর ট্রেলার

Published: July 09, 2026 at 01:44 PM
প্রকাশ পেলো ‘মাস্তুল’-এর ট্রেলার

ট্রেলারের শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় জলে ভাসমান একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারে| সেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় জাহাজের বাবুর্চি মকবুলের জীবন, তার নিঃসঙ্গতা, অভ্যাস, সম্পর্ক আর টিকে থাকার সংগ্রাম| একইসঙ্গে ট্রেলারে ধরা পড়ে বন্দর এলাকার পথশিশু নূরা এবং নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপন| সব মিলিয়ে ট্রেলারটি ইঙ্গিত দেয় একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী গল্পের| ট্রেলারজুড়েই প্রাধান্য পেয়েছে বাস্তব লোকেশন, সহজ সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ জীবন্ত পরিবেশ| ব্যস্ত নদীপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নানা অনুষঙ্গ সিনেমাটির আবহকে আরও বিশ^াসযোগ্য করে তুলেছে ট্রেলারটি| এর আগে প্রকাশিত পোস্টারের মাধ্যমে শুরু হয়েছিল সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা| সেই ধারাবাহিকতায় ফজলুর রহমান বাবুর গাওয়া প্রচারণার গান ‘আমায় ভাসাইলিরেৃ’ দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিল ‘মাস্তুল’| ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে সিনেমাটি| ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জনের পাশাপাশি রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা| এছাড়া স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পায়| নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে কেন্দ্র করে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে| মাস্তুল এর সিনেমাটোগ্রাফি সামলেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে ˆচতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব| চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ| সিনেমাটির ওটিটি ও টিভি পার্টনার যথাক্রমে আইস্ক্রিন ও চ্যানেল আই|