অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’| দীর্ঘ ১৬ বছর ধরে হয়ে আসছে এটি| আগামী ১৩ থেকে ২৩ আগস্ট বসবে উৎসবটির ১৭তম আসর| এতে ৩১ ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে| এই উৎসবে বাংলাদেশের তিনটি ছবি নির্বাচিত হয়েছে-মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’| এগুলো লড়বে উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে| এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’| বিভাগে সর্বোচ্চ সংখ্যক ছবি জায়গা পেয়েছে বাংলাদেশ থেকে| তাই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছেন দেশের সিনেমা সংশ্লিষ্টরা| এদিকে আজ অনুষ্ঠিত হবে উৎসবটির বিশেষ অনুষ্ঠান| তাতে বলিউডের কালজয়ী ছবি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে| এতে অংশ নেবেন ছবির অভিনেতা ও প্রযোজক আমির খান| এরই মধ্যে তিনি মেলবোর্নে হাজির হয়েছেন| সঙ্গে থাকছেন তার সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স&প্র্যাটও| প্রসঙ্গত, এর আগেও একটি উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিনটি ছবি অংশ নেয়ার ঘটনা ঘটেছে| এ বছরের শুরুতে বিখ্যাত রটারড্যাম উৎসবে ‘রইদ’ ও ‘দেলুপি’র সঙ্গে অংশ নেয় রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’| এটি উৎসবের বিগ স্ক্রিন বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল|
শিরোনাম
খিরসাপাত আমের ব্র্যান্ডিং ও মেধাসম্পদ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
র্যাবের অভিযানে বিশ্বরোড মোড়ে ৮ কেজি গাঁজা জব্দ : একজন গ্রেপ্তার
খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কারবালায় ৪০ লাখেরও বেশি মানুষের ঢল
এবারের এমিতে মনোনয়ন পেলেন যারা
সালমানের নতুন লুকে উত্তাল নেটপাড়া
প্রকাশ পেলো ‘মাস্তুল’-এর ট্রেলার
মেলবোর্নের উৎসবে যাচ্ছে দেশের তিন সিনেমা
পুশইনের এক বছর পর নিজ দেশে ফিরলেন ৪ ভারতীয় নাগরিক
র্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে এস্কাফ সিরাপ জব্দ : গ্রেপ্তার এক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Jul 09, 2026
এবারের এমিতে মনোনয়ন পেলেন যারা
Jul 09, 2026