বুধবার ০৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 08, 2026
July 08, 2026
জাতীয়
জাতীয়

দেশের সব সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে দুই লাখ চারা

Published: July 08, 2026 at 01:47 PM
দেশের সব সরকারি  প্রাথমিকে একযোগে  রোপণ হবে দুই লাখ চারা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানের মাধ্যমে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে|

আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান| তিনি প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন|

এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হবে|

এ তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে|

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেয়া হয়েছে| ফলজ, বনজ ও ঔষধি— এই তিন ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরো সবুজ, ¯^াস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলা হবে|

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে| বিদ্যালয়ভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরো দৃঢ় করবে|

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা| এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা নিশ্চিত হবে|

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান|