ব্রিটিশ ও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানকে বরাবরই হলিউডের মাস্টারমাইন্ড বলা হয়| নোলানের আসন্ন মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে তুমুল উন্মাদনা| আগামী ১৭ জুলাই বিশ^ব্যাপী মুক্তির অপেক্ষায় আছে ঐতিহাসিক কাহিনিতে নির্মিত সিনেমাটি| মুক্তির আগে এর প্রচারণায় কোনো কমতি রাখছেন না নির্মাতারা| সিনেমাটির ফার্স্ট রিলিজ বা প্রাথমিক প্রদর্শনী দেখে সমালোচক ও সিনেমা বিশেষজ্ঞদের চোখ ছানাবড়া| তাদের ভাষ্য- এটি কেবল একটি সিনেমা নয়, বরং নোলানের ক্যারিয়ারের এক যুগান্তকারী সৃষ্টি| লন্ডনে সিনেমাটির প্রিমিয়ারের পর প্যারিস, মু¤^াই, নিউইয়র্ক, বেইজিং ও সিউলে জমকালো গ্লোবাল প্রেস ট্যুের ঝড় তুলল সিনেমাটি| সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীদের মধ্যে এখন শুধুই নোলানের এই উচ্চাভিলাষী ভিজ্যুয়ালের কথা মুখে মুখে ফিরছে| ‘নিখুঁত চলচ্চিত্র নির্মাণ’ বলে অনেক দর্শক প্রশংসায় পঞ্চমুখ| ‘দ্য ওডিসি’ দিয়ে নোলান নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবেন বলেই ধারণা| দুর্দান্ত কাস্টিং, চোখধাঁধানো ইফেক্টস আর বিশাল ক্যানভাস- সব মিলিয়ে হোমারের মহাকাব্যকে পর্দায় যেভাবে আনা হয়েছে, তা সবাইকে চমকে দেবে| বিশাল পরিসরের প্রযোজনা, দুর্দান্ত ভিজ্যুয়াল এবং শক্তিশালী অভিনয়ের কারণে এ বছরের অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছে ‘দ্য ওডিসি’| প্রায় তিন হাজার বছর পুরোনো হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্যকে নতুনভাবে বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান| এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ডসহ একঝাঁক তারকা| ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার অভিযানের গল্পকে নোলানের নিজ¯^ নির্মাণশৈলীতে তুলে ধরা হবে| সিনেমার বিশালত্বের পাশাপাশি এর আবেগঘন পারফরম্যান্সও ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়| পেনেলোপি চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং টেলেমেকাস চরিত্রে টম হল্যান্ডের অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে| তবে সবাইকে ছাড়িয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন রবার্ট প্যাটিনসন| খলচরিত্রে তার অভিনয় দেখে এক অনুরাগী লিখেছেন, ‘প্যাটিনসন পুরো শো ছিনিয়ে নিয়েছেন| পর্দায় তার চতুরতা আর খলনায়কোচিত চালবাজি দেখতে দারুণ লেগেছে!’ আইম্যাক্স ক্যামেরার নিখুঁত ব্যবহার সিনেমাটির কারিগরি দিককে নিয়ে গেছে অনন্য উচ্চতায়| সিনেমাটির কিছু দৃশ্য সত্যিই মুভিভক্তদের চিত্তকে শিউরে তুলবে, যা নোলানের চেনা নির্মাণশৈলীতে এক নতুন মাত্রা যোগ করেছে| সব মিলিয়ে, প্রেক্ষাগৃহে এক নতুন ইতিহাস ˆতরি করতে আসছে ‘দ্য ওডিসি’|
শিরোনাম
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
Printed on: August 26, 2026
July 08, 2026
বিনোদন
সিনেমাপ্রেমীদের মাঝে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026