ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি| স্বামীর সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে অবিবাহিত নারীদের জন্য গুরুত্বপূর্ণ এক পরামর্শ দিয়েছেন তিনি| অভিনেত্রীর ভাষ্য, বিয়ের আগে নিজের সম্পত্তি সুরক্ষিত রাখতে আইনি চুক্তি করে নেওয়া উচিত| সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিনা দাবি করেন, বিবাহবিচ্ছেদের আগে তাকে নিজের সব সম্পত্তি স্বামীর নামে হস্তান্তর করতে বাধ্য করা হয়েছিল| ফলে বর্তমানে তার নিজের নামে উল্লেখযোগ্য কোনো সম্পদ অবশিষ্ট নেই| নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমি সব মেয়েকে বলব, যদি নিজেদের কোনো সম্পদ থাকে, তাহলে বিয়ের আগে একটি চুক্তি করে নিও| নিজের সম্পত্তি আলাদা করে রাখো| শেষ পর্যন্ত অনেক সম্পর্কই সম্পদের প্রশ্নে এসে দাঁড়ায়| ভালোবাসা, প্রতিশ্রুতি, জন্ম, মৃত্যু কিংবা সন্তান-সবকিছুর মাঝেও সম্পদের বিষয়টি বড় হয়ে ওঠে| আর এটাই সবচেয়ে কষ্টের|’ এর আগেও নিজের দাম্পত্য জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেলিনা| তিনি জানিয়েছিলেন, ১৫তম বিবাহবার্ষিকীতেই স্বামীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে পেয়েছিলেন বিবাহবিচ্ছেদের কাগজ| জীবনের কঠিন সময়ে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি স্বামীর নামে হস্তান্তর করতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করেন এই অভিনেত্রী| ২০১০ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করেন সেলিনা জেটলি| তাদের সংসারে যমজ সন্তান উইনস্টন ও বিরাজ এবং পরে আর্থার নামে আরও এক পুত্রসন্তানের জন্ম হয়| এছাড়া শামশের নামে আরেক যমজ সন্তান জন্মের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়| ২০২৫ সালের নভে¤^রে পিটারের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন সেলিনা| তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন| পাশাপাশি যৌথ অভিভাবকত্বের ব্যবস্থা থাকলেও তাকে সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন| তবে এসব অভিযোগ অ¯^ীকার করেছে পিটার হ্যাগের পক্ষ| চলতি বছরের মে মাসে মু¤^াইভিত্তিক আইন সংস্থা সেমওয়াল অ্যান্ড কোং জানায়, চলমান বিবাহবিচ্ছেদ ও সন্তানের হেফাজত সংক্রান্ত মামলার মধ্যে সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সেলিনার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে| নোটিশে তার আনা নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয় এবং প্রকাশিত মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়| ব্যক্তিগত জীবনের এই জটিল পরিস্থিতির মধ্যেও নিজের অভিজ্ঞতা থেকে অন্য নারীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন সেলিনা জেটলি| তার এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে|
শিরোনাম
এক লাফে শসার দাম ১৮০ টাকা, চড়া অন্য সবজিও
মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু, শিশু নিখোঁজ
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পেরুতে মিনিবাস খাদে পড়ে ১৪জন নিহত
ইরানের হামলায় কুয়েতের পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি
মার্কিন যুদ্ধ বিমানে হামলার দাবি ইরানের
আলিয়াকে নিয়ে শুরু হলো নতুন বিতর্ক
নতুন নাটক নিয়ে আসছেন দুরেফিশান
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
সর্বশেষ খবর
এক লাফে শসার দাম ১৮০ টাকা, চড়া অন্য সবজিও
Jul 17, 2026
মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু, শিশু নিখোঁজ
Jul 17, 2026
পেরুতে মিনিবাস খাদে পড়ে ১৪জন নিহত
Jul 17, 2026