চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও আধুনিক পানি ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে| জার্মান ডেভেলপমেন্ট এজেন্সি (জিআইজেড)-এর আর্থিক সহায়তায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌরসভার যৌথ সহযোগিতায় এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়িত হবে|
প্রকল্পের স্থান ও রূপরেখায় বলা হয়েছে, স্কুলের চারতলা পুরাতন ভবনের পূর্ব পাশে ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে একটি আন্ডারওয়াটার রিচার্জার নির্মিত হবে| অন্যদিকে নতুন ভবনের ঠিক সামনে দৃষ্টিনন্দন একটি জল টাওয়ার স্থাপন করা হবে|
নতুন ভবনের পূর্ব পাশে শিক্ষার্থীদের আড্ডা ও বিশ্রামের জন্য ˆতরি হবে মাটির ˆতরি ঐতিহ্যবাহী ক্লে-পট বা জলছাউনি|
বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির পুনঃভরণের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশকে আরো সুন্দর ও শিক্ষার্থীবান্ধব করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানা গেছে|
এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেছেন| আশা করা যাচ্ছে, দ্রুতই দৃশ্যমান হবে এই ভালো উদ্যোগটি|