অভিনয় যখন নেশায় পরিণত হয়, তখন ক্যামেরার সামনে দাঁড়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে প্রস্তুত থাকেন শিল্পীরা| এ কথা আবার সত্যি বলে প্রমাণ করলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী| অভিনয়ের টানে তাই দক্ষিণী সিনে দুনিয়া থেকে ছুটে আসছেন কলকাতায়| সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ভারতের ¯^নামধন্য চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম তাঁর নতুন সিনেমার শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন কলকাতাকে| যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি| তাদের পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনেতাও থাকবেন এ সিনেমায়| এর নামকরণ করা হয়েছে ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন না¤^ার ২৩’| চলতি মাসেই শুরু হবে এ সিনেমার শুটিং| ক্যামেরার দায়িত্বে কলকাতার আলোচিত চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়| সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন না¤^ার ২৩’ বেশ কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে| বাংলায় ভাষান্তরিত করেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে| তবে সাই পল্লবী নিজ মুখে বাংলা সংলাপ রেকর্ড করবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে| কারণ কিছুদিন আগে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে কথা বলা নিয়ে ট্রোলের শিকার হয়েছেন সাই পল্লবী, যা নিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল দক্ষিণী সিনেমার নন্দিত এ অভিনেত্রীকে| তাঁর হিন্দি বলার ধরন নিয়ে নেটিজেনরা মেতেছেন সমালোচনায়| সাই পল্লবী অভিনয়ে তাঁর সহজাত দক্ষতার জন্য বরাবরই প্রশংসিত| কিন্তু মু¤^াইয়ের একটি প্রচারমূলক অনুষ্ঠানে তাঁর হিন্দি বলার ধরন নিয়ে ˆতরি হয়েছিল এক নয়া বিতর্ক| নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি| আর সে কারণেই তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রলিংয়ের শিকার হতে হয়েছে এ জনপ্রিয় অভিনেত্রীকে| এ সবকিছুর বাইরেও সম্প্রতি সাই পল্লবী আলোচনায় এসেছেন আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’ নিয়ে| এ সিনেমায় তিনি অভিনয় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে| প্রমোশন উপলক্ষে আয়োজিত সংগীতসন্ধ্যা ‘এক দিন কি মেহফিল’-এ পাপারাজ্জি এবং উপস্থিত অতিথিদের উদ্দেশে হিন্দিতে কথা বলার চেষ্টা করেছিলেন অভিনেত্রী| কিন্তু হিন্দিতে তাঁর সাবলীলতার অভাব স্পষ্ট হয়ে ওঠায়, অনেকে সমালোচনায় মুখোর হয়েছিলেন| তাই মণি রত্নমের নতুন সিনেমায় বাংলা ডাবিংয়ে পল্লবী অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে|
শিরোনাম
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026