মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী| কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে| এমনকি ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী| তবে এবার বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন বুবলী| সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টে¤^রে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন তিনি| সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন| এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ| বিষয়টি নিশ্চিত করে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে| তার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টে¤^রে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন|’ ‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে| সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে| অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়| চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে| নির্মাতা জানান, আপাতত সন্তান এবং নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বুবলী| তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে| এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন, তাই আমরা অন্য অংশগুলোর শুটিং শুরু করছি| আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা|’ নামের কারণে ‘ঢাকাইয়া দেবদাস’কে বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও নির্মাতার পরিকল্পনা কিছুটা ভিন্ন| তার ভাষ্য, সিনেমাটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে| এরপর দেশের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি দেওয়া হবে| সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের বিরতি শেষে ‘ঢাকাইয়া দেবদাস’র মাধ্যমে আবারও বড় পর্দায় নিয়মিত কাজ শুরু করবেন শবনম বুবলী|
শিরোনাম
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর
দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি
তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি
Aug 25, 2026