বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি
Printed on: August 26, 2026
July 07, 2026
বিনোদন
বিনোদন

প্রেমের গুঞ্জনকে উস্কে দিলেন কেয়া পায়েল

Published: July 07, 2026 at 01:19 PM
প্রেমের গুঞ্জনকে উস্কে দিলেন কেয়া পায়েল

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল| অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা| পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন তিনি| এবার অবকাশ যাপনে মালদ্বীপে রয়েছেন এই অভিনেত্রী| সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে মালদ্বীপ ভ্রমণের চমৎকার সব মুহূর্ত শেয়ার করছেন কেয়া পায়েল| কখনো তাকে ঘুরতে দেখা যাচ্ছে স্পিডবোটে, কখনো আবার অভিজাত হোটেলের বাথটাবে আয়েশি ভঙ্গিতে ফ্রেমবন্দি হচ্ছেন| প্রিয় অভিনেত্রীর এমন মোহনীয় ছবি ও ভিডিওগুলো দেখে তার অনুসারীরাও মন্তব্যের ঘরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন| তবে এই নিয়মতান্ত্রিক ভ্রমণের মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই বিনোদন পাড়ায় শোরগোল ফেলে দেয়| ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে এক রহস্যময় যুবককে দেখা গেছে| মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা| সেখানে গল্প আর আড্ডার মাঝেই ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় পায়েলকে| অন্তর্জালে আসার পরপরই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়| ভিডিওটি দেখার পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল| মালদ্বীপের এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং তা ‘প্রেমের সফর’| এই প্রেমের গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলছে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই| নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই পায়েলের এমন চিরন্তন প্রেমের প্রশ্ন- দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা| নায়িকার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও যেন একাত্মতা পোষণ করেছেন| একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভুলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন|’ আরেকজন লিখেছেন, ‘প্রথমবার কোন কিছুই ভুলা যায় না|’ মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে| তবে আপাতত পায়েলের এই একটি প্রশ্নই তার ভক্তদের মনে কৌতুহল জাগিয়ে রেখেছে|