চাঁপাইনবাবগঞ্জে বারি উদ্ভাবিত আমের বাণিজ্যিক জাত পরিচিতি ও উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে| সোমবার আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চত্বরে এই মাঠ দিবসের আয়োজন করা হয়|
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বারি, গাজীপুরের সেবা সরবরাহ বিভাগের পরিচালক ড. মো. মোশারফ হোসেন মোল্লা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পার্টনার প্রকল্প (বারি অঙ্গ)’র এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদিস চন্দ্র বর্মন| সূচনা বক্তব্য দেন জেলা লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম মাহবুবুল অলম|
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার, বারি অঙ্গ)-এর অর্থায়নে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র আয়োজিত আলোচনাকালে বক্তারা বারি উদ্ভাবিত বারি-৪, বারি-১১সহ অন্যান্য আম নিয়ে বিশদ আলোচনা করেন এবং উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন করলে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির সুযোগ সৃষ্টির আহ্বান জানান|
মাঠ দিবসে অংশগ্রহণকারী আমচাষিরা এই আলোচনা থেকে উদ্বুদ্ধ হন এবং আগামীদিনে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কথা বলেন|