আগাম কোনো ঘোষণা নেই, হঠাৎ প্রকাশ করে দিলেন গান| পপ তারকা বিয়ন্সের এই স্বভাব পুরনো| আবারও সে কাণ্ডই করলেন| আচমকা উন্মুক্ত করলেন নতুন গান ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’| জানা গেছে, এটি মূলত বিয়ন্সের দ্বিতীয় অ্যালবাম ‘বি ডে’র জন্য তৈরি করা হয়েছিল| অ্যালবামটি ২০০৬ সালে বাজারে আসে| তবে গানটি এলো দুই দশক পরে, নানা চমক সঙ্গে নিয়ে| বিয়ন্সের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, গায়িকার ভক্তদের সংগঠন ‘বেহাইভ’-এর প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি করা হয়েছে| গানটি যৌথভাবে লিখেছেন বিয়ন্সে, ফ্যারেল উইলিয়ামস, দ্য-ড্রিম ও ডেরিয়াস ডিক্সন| প্রযোজনার দায়িত্বও সামলেছেন বিয়ন্সে ও ফ্যারেল উইলিয়ামস| গানটির সঙ্গে একটি লিরিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে প্রায় ২০ বছর আগে আলোকচিত্রী ক্লিফ ওয়াটসের ধারণ করা ফুটেজ| ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য একটি প্রচ্ছদও করেছেন বিয়ন্সে| তাতে সাদা-কালো রঙের একটি ছবিতে বিকিনি পরে শুয়ে আছেন গায়িকা| সেপ্টে¤^রে ‘বি ডে’ অ্যালবামের দুই দশক পূর্তির উদযাপন হবে| নতুন গানটি থাকবে অ্যালবামের রি-রিলিজ ভার্সনেও| এই অ্যালবামে ‘দেজা ভ্যু’, ‘ইরিপ্লেসেবল’ ও ‘রিং দ্য অ্যালার্ম’-এর মতো শ্রোতাপ্রিয় গান রয়েছে| ২০০৭ সালের গ্র্যামিতে এটি ‘বেস্ট কনটেম্পরারি আরঅ্যান্ডবি অ্যালবাম’-এর পুরস্কার জিতেছিল| প্রসঙ্গত, বিয়ন্সের সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মার্চে| দুই বছরেরও বেশি সময় পর নতুন কোনো গান প্রকাশ করলেন শিল্পী|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 06, 2026
বিনোদন
ভক্তদের চমকে দিয়ে নতুন গান প্রকাশ করলেন বিয়ন্সে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026