বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 06, 2026
বিনোদন
বিনোদন

ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে : তটিনী

Published: July 06, 2026 at 11:38 AM
ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে : তটিনী

চলমান ২০২৬ ফিফা বিশ^কাপে নরওয়ের কাছে হেরে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন দলটির বিশ^জুড়ে থাকা কোটি কোটি সমর্থক| সাধারণ ফুটবলপ্রেমীদের মতো এই বড় ধাক্কা ছুঁয়ে গেছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও| ব্রাজিলের এমন বিদায়ে চরম হতাশ হলেও প্রিয় দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী| ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন তটিনী| দেখা যায়, ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি| ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব| আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সাথেই থাকব|’ অবশ্য ছবিতে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা গেছে, যা মূলত পরাজিত সেলেসাও সমর্থকদের বর্তমান মিশ্র আবেগেরই এক প্রতিচ্ছবি| এমনকি নিজের পোস্টের কমেন্ট বক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপের বিষয়টি ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী| এর আগে বিশ^কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল| ব্রাজিলের এই অপ্রত্যাশিত ও দ্রুত বিদায়ের পর সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা চলছে|