ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া| ভ্রমণপিপাসু এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় দেশ-বিদেশের বহু নান্দনিক স্থানে| সেখানে নিজের মতো করে সময় কাটান; তুলে ধরেন ভক্তদের মাঝে| শুধু তাই নয়, এর সঙ্গে প্রকাশ পায় আর নতুন নতুন সকল লুক| সদ্য সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই গ্ল্যামার গার্ল| দেখা যায়, চোখ ধাঁধানো লাল রঙের পোশাকে ধরা দিয়েছেন নায়িকা; যেটা একটি নেট-স্টাইলের ড্রেস| চোখে সানগ্লাস পরে পোজ দিয়েছেন সমুদ্র ও সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে ফুরফুরে মেজাজে| ক্যাপশনে এই সুন্দর মুহূর্তের প্রতি ভালোলাগা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘লাইফ ইজ বেটার ইন ফ্লিপ ফ্লপস’- সঙ্গে জুড়ে দিয়েছেন একটি চটি স্যান্ডেলের ইমোজি| অর্থাৎ তিনি বুঝিয়েছেন, সাধারণ চটি জুতো পরেও জীবন সুন্দর করা যায়| সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে| মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার অনুরাগী এই পোস্টে লাইক দিয়েছেন এবং মন্তব্য করে ফারিয়ার এই নতুন লুকের প্রশংসা করছেন| তবে অনুরাগীদের কেউ কেউ ধারণা করছেন, তুরস্কের একটি ট্যুরিস্ট স্পট থেকে ছবিগুলো তুলেছেন নায়িকা| বাংলা চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয় নুসরাত ফারিয়া বরাবরই তার স্টাইলিশ লাইফস্টাইল ও আকর্ষণীয় ফ্যাশনের কারণে আলোচনায় থাকেন| বড় পর্দার পাশাপাশি ওটিটি কনটেন্ট এবং সিনেমার আইটেম গানে তার সরব উপস্থিতি সবসময়ই দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026