চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে| নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল|
রবিবার দুপুর ১২টার দিকে উদ্বোধন করা হয়|
এক কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর| এই ভবনে তিনটি শ্রেণীকক্ষ, টয়লেট, সিঁড়িঘরসহ অন্যান্য সুবিধা রয়েছে| ২০২৫ সালের ১৩ আগস্ট ভবনটির নির্মাণ কাজ শুরু হয়| নির্মাণ শেষে চলতি বছরের ৫ মার্চ ভবনটি শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান|
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হড়মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (পুর.) সদরের মো. তোহিদুজ্জামানসহ অন্যরা|