বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সংবাদকর্মী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক| তার দাবি, মৌনী রায় অধিকাংশ সময়ই মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন| সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমি এই মন্তব্য করার পর তা নিয়ে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে| সাক্ষাৎকারে সিমি চন্দোক দাবি করেন, বলিউডের তারকাদের সব গতিবিধির খবর তিনি রাখেন| তিনি বলেন, আজ পর্যন্ত মৌনী রায়ের এমন কোনো ভিডিও তিনি দেখেননি, যেখানে অভিনেত্রীকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে| তিনি সব সময়ই নেশার ঘোরে থাকেন| এর আগে বলিউড অভিনেতা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রানাওয়াতের কামড় বসানোর ঘটনা নিয়েও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই ইনফ্লুয়েন্সার| ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এর আগে বিভিন্ন সময়ে বলিউডের একাধিক তারকা ও তাদের সন্তানদের মদ্যপ অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা গেছে, যার মধ্যে মৌনী রায় অন্যতম| গত বছরের (২০২৫) শুরুর দিকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্বামী সুরজ নাম্বিয়ার ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় মৌনী ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান| পরে তার স্বামী তাকে টেনে তুলে গাড়িতে বসান| ওই ঘটনার পর মৌনী রায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন ওঠে| তবে বিষয়টি নিয়ে মৌনী কিংবা তার স্বামী কখনোই কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
July 05, 2026
বিনোদন
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মৌনীকে ঘিরে নতুন বিতর্ক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026