শনিবার ০৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে মাদক নির্মূলে অভিযান চলছেই চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিবগঞ্জে পাগলায় ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় শিক্ষার্থীদের মনোবিকাশে মমতাজের বনভোজন সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী : গণরায় বাস্তবায়ন উপলক্ষে জামায়াতের গণমিছিল নাচোলে উন্নয়ন কাজ পরিদর্শন এমপি ড. মিজানের চাঁপাইনবাবগঞ্জে যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জয়নুল সম্পাদক হাফিজুল
Printed on: July 04, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে মাদক নির্মূলে অভিযান চলছেই

Published: July 04, 2026 at 08:13 PM
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে মাদক নির্মূলে অভিযান চলছেই

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে| পৃথক পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে| জব্দ করা হয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য| শনিবার দিবাগদ রাতে অভিযানক লে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জনসাধারনের উদ্দেশ্যে বলেন-আপনাদের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে চাই| মাদককারবারিদের সম্পর্কে পুলিশকে তথ্যদিলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থাগ্রহণ করব| 

এদিকে পুলিশ সুপারের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসানের  নেতৃত্বে  গোয়েন্দা শাখার একটি দল গত শনিবার জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর এলাকার একটি আম বাগানের সামনে অভিযান চালয়| অভিযানে জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আব্দুল বারিকের ছেলে শাহ আলম  ¯^পন (৩২) কে ৩শ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার করে|

অন্যদিকে গোমস্তাপুর থানার এসআই মেসবাহুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রহনপুর পৌরসভার হলপাড়া এলাকায় অভিযান চালায়| এ অভিযানে ২০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ১৩ টি প্লাস্টিকের জারকিনের মধ্যে ২৬০ লিটার ওয়াসসহ গোমস্তাপুর উপজেলার রহমতপাড়া হলপাড়ার মৃত কালিপদ’র ছেলে শ্রী সুনীল (৪১)কে গ্রেপ্তার করে|  

অপরদিকে গোমস্তাপুর থানার এসআই ইকবাল আহমেদের  নেতৃত্বে পুলিশের একটি দল রহনপুর পৌরসভার পুরাতন বড়বাজারে রাস্তার রপর অভিযান চালায়| এ অভিযানে 

২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  রহনপুর পুরাতন বাজারের মৃত হাসান আলীর ছেলে কাইউম আলী (৩০)কে গ্রেপ্তার করে|  

এ ছাড়া সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি মেলার মোড় এলাকায় অভিযান চালায়| এ অভিযানে একটি সাদা ¯^চ্ছ পলিথিনে বাঁধা লালচে রংয়ের ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুকুরটুলি মেলার মোড় এলাকার  মৃত গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা(৪৩)কে গ্রেপ্তার করে|  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান|