বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Published: July 04, 2026 at 03:41 PM
চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ২-৪ জুলাই আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে| শনিবার বিকেলে পুরস্কার বিতরণ ও শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়|  চাঁপাইনবাবগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাতিব হাসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস) একরামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার পাপিয়া সুলতানাসহ অন্যরা| 

গত শুক্রবার নৃত্য, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| এতে ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন| জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে|