বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে পাগলায় ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

Published: July 04, 2026 at 03:38 PM
শিবগঞ্জে পাগলায় ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে রাজু (আনুমানিক ২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে| শনিবার বিকালে উপজেলার কানসাট বাজার সংলগ্ন পাগলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ|

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে রাজু নামে ওই যুবক ডুবে যান| পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়|

তারা আরো জানান, মৃত যুবক গত প্রায় ১০ থেকে ১২ বছর যাবৎ কানসাট বাজার এলাকায় ঠিকানাবিহীন ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন| স্থানীয়রা তার কোনো পরিচয় বা স্থায়ী ঠিকানা না পেয়ে ভালোবেসে ‘রাজু’ নামে ডাকতেন| তিনি দীর্ঘদিন ধরে মৃগি রোগেও আক্রান্ত ছিলেন বলে জানা গেছে| 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ বিষয়ে নৌপুলিশ কাজ করছেন|

গোদাগাড়ী নৌপুলিশের এসআই জীবন চন্দ্র রায় বলেন— মারা যাওয়া যুবক প্রায় ১২ বছর যাবৎ কানসাটে এক ফল ব্যবসায়ীর কাছে থাকত| সে একজন মৃগি রোগী এবং কিছুটা ভারসাম্যহীন ছিল| ধারণা করা হচ্ছে গোসলে নেমে ডুবে মারা গেছে| নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করেছে|