বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি

Published: July 04, 2026 at 03:11 PM
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়|

শনিবার সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়|

নতুন কমিটিতে মবিনুর রহমান সভাপতি, আব্দুল আওয়াল সিনিয়র সভাপতি, মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক, মো. নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, মেসবাউল হক অর্থ সম্পাদক এবং বাবু গোলাম মোর্শেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন| এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন ও বায়েজিদ|

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এমপি মো. লতিফুর রহমান, আশরাফুল আলম রশীদ এবং মোহাম্মদ মোস্তাক হোসেন|

সাধারণ সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন, সদস্যদের ¯^ার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন|