বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী : গণরায় বাস্তবায়ন উপলক্ষে জামায়াতের গণমিছিল

Published: July 04, 2026 at 03:08 PM
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী : গণরায় বাস্তবায়ন উপলক্ষে জামায়াতের গণমিছিল


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ&যাপন ও গণরায় বাস্তবায়ন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর ভবনের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে এই গণমিছিল বের করা হয়| মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়|

গণমিছিলের আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়| 

জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন— জেলা জামায়াতের সাবেক আমির রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, নায়েবে আমির মোখলেসুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব|

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র-জনতা যে ঐতিহাসিক গণরায় দিয়েছে তা যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে| ফ্যাসিবাদের দোসর ও কোনো অপশক্তি যেন দেশের এই স্থিতিশীলতাকে নষ্ট করতে না পারে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা| 

বক্তারা আরো বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা রাজপথে কাজ করে যাবে|