বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নাচোলে উন্নয়ন কাজ পরিদর্শন এমপি ড. মিজানের

Published: July 04, 2026 at 03:05 PM
নাচোলে উন্নয়ন কাজ পরিদর্শন এমপি ড. মিজানের


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান| শনিবার সকালে তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউল গ্রামের প্রায় এক কিলোমিটার পাকা রাস্তার চলমান কাজ, মাধবপুর দাখিল মাদ্রাসা এইচবিবি রাস্তা, আহুড়া গ্রামের স্কুল সংলগ্ন সড়কের পাশে পানি নিষ্কাশনের ইউ ড্রেন নির্মাণ কাজ এবং মাড়কইল ও ফুলবাড়ী বাজার এলাকা পরিদর্শন করেন| 

ড. মিজান ফুলবাড়ী বাজার এলাকায় ওয়াক্তিয়া মসজিদের জন্য একটি ওয়াশ রুম বরাদ্দের প্রতিশ্রুতি দেন| এসময় জনসাধারণের সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নের নানা দিক তুলে ধরে আলোচনাও করা হয়|

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, ফতেপুর ইউনিয়নের নায়েবে আমির মনিরুল ইসলাম, মাওলানা রইস উদ্দিন, নাচোল সদর ইউনিয়নের আমির ইঞ্জিনিয়ার মেসবাহুল হক মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|

এ বিষয়ে নাচোল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, স্থানীয় সংসদ সদস্যের কঠোর নির্দেশনা রয়েছে যেন সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হয়| উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রকল্প গ্রহণ করায় একদিকে যেমন জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কাজের শতভাগ ¯^চ্ছতা বজায় থাকছে|

নাচোল উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম বলেন, ‘এই প্রকল্পগুলো অত্যন্ত ¯^চ্ছতার সাথে ও নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে|’