বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

Published: July 04, 2026 at 03:02 PM
চাঁপাইনবাবগঞ্জে যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতু টোল ফ্রি করার নামে রাস্তা-সেতু অবরোধ করে সাধারণ জনগণকে ভোগান্তি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং হত্যার হুমকি দেয়ার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদল|

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ফুড অফিস মোড়ে বিএনপি কার্যালয় এলাকা থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁর মোড়ে সমাবেশ করে| 

সমাবেশে বক্তব্য দেন— জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, জেলা ¯ে^চ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান|

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেতুর টোলমুক্ত করার দাবির আড়ালে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে| একই সঙ্গে সরকার ও সরকারপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন| এসব ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান|

উল্লেখ্য, গত ১ ও ২ জুলাই বিকেলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলমুক্ত করার দাবিতে সেতু এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়| এতে প্রসূতি নারীসহ বহু সাধারণ মানুষ দীর্ঘসময় যানজটে আটকা পড়েন|