বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার জেলা শহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়|
নির্বাচনে সভাপতি পদে মো. জয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন| এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. করিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকের চারটি পদে যথাক্রমে রঞ্জিত কুমার সাহা, রেজাউল করিম বুলেট, সঞ্জিত কুমার সাহা ও মো. সালাউদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো. গোলাম কবির নির্বাচিত হয়েছেন| অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন চারজন| তারা হলেন, মো. আমিনুর রশিদ, মো. গোলাম মোস্তাফা জুয়েল ও মো. বকুল হায়দার|
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুল্লাহ আহমদ,
সহ-সভাপতি পদে মো. নাসিরুল ইসলাম, মো. জিন্নুর রহমান, মো. বদিরুল ইসলাম ও মো. দুরুল হোদা আগেই নির্বাচিত হন|
নির্বাচিন পরিচালনা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে|