শুক্রবার ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 03, 2026
July 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত অংশ নিলেন ৯০ শিক্ষার্থী

Published: July 03, 2026 at 02:19 PM
চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’  সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  অংশ নিলেন ৯০ শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| প্রতিযোগিতায় নৃত্যকলা বিভাগে ২৭ জন, সংগীতে ২৬ জন ও আবৃত্তিতে ৩৭ জনসহ তিন বিভাগে ৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন| 

এর মধ্যে নৃত্যকলা প্রতিযোগিতায় ক বিভাগে অংশগ্রহণ করেন ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা| তাদের মধ্যে ১ম হন অদৃজা সাহা দিশা, ২য় আইমান কানিতা ও ৩য় রাওনাফ জাহান| খ বিভাগে অংশ নেন ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা| তাদের মধ্যে মধ্যে ১ম অথৈই ধর, ২য় তামিম ইকবাল ও ৩য় মিশাত রবিয়াহ& চৌধুরী| গ গ্রুপে অংশ নেন একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা| তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রামিজ আহমেদ অন্তর ও দ্বিতীয় হন নাজিফা ইবনাত স্বপ্নিল|

অন্যদিকে চারটি বিভাগে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| এর মধ্যে ক বিভাগে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| এদের মধ্যে প্রথম হন মালিহা মোস্তারী রোজা, দ্বিতীয় সোনালী বর্মন ও তৃতীয় হন আইমান কানিতা|

খ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষাথীরা অংশগ্রহণ করে| এদের মধ্যে প্রথম হন মৃন্ময় কর্মকার, দ্বিতীয় রামিশা তাফাননুম ও তৃতীয় অধরা মন্ডল|

গ বিভাগে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| এদের মধ্যে প্রথম হন তানজিন শাহরিয়ার নিঝুম, দ্বিতীয় অঙ্কিতা প্রামানিক ও তৃতীয় হন মেহজাবিন বারি|

ঘ বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে প্রথম হন নাজিফা রায়হানা তনু, দ্বিতীয় মো. নিয়ামত আলী ও তৃতীয় অয়ন সরকার|

আবৃত্তিতেও চার বিভাগে প্রতিযোগীতা হয়| এতে ক বিভাগে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে ১ম স্থান অধিকার করেন আইমান কানিতা, দ্বিতীয় আতিয়া রহমান ও তৃতীয় মালিহা মোস্তারী|

খ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে থেকে ১ম হন জান্নাত তাসনিম রাজ, দ্বিতীয় রাশিদা আনজুম ও তৃতীয় আব্দুল্লা আল মুজাহিদ|

গ বিভাগে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীলা অংশগ্রহণ করেন| তাদের মধ্যে আদ্রিতা রহমান আশা প্রথম, দ্বিতীয় মালিহা আনজুম ও তৃতীয় মায়িশা আঞ্জুম|

ঘ বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন| তাদের মধ্যে প্রথম মো. নিয়ামত আলী, দ্বিতীয় আহনাফ শিরিন অর্জিতা ও তৃতীয় শ্রী অয়ন সরকার|

জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| আজ শনিবার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে|