বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ

Published: July 03, 2026 at 02:16 PM
মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহেশপুর এলাকায় জনসাধারণের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে| শুক্রবার জুম্মার নামাজের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা মহেশপুর হযরত বেলাল (রা.) জামে মসজিদ এলাকায় এই প্রচারপত্র বিতরণ করেন| 

এসময় তারা মাদকের কুফল সম্পর্কে কথা বলেন এবং  স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন|