বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 03, 2026
বিনোদন
বিনোদন

কমেডি গল্পে দেখা যাবে মাহিকে

Published: July 03, 2026 at 11:34 AM
কমেডি গল্পে দেখা যাবে মাহিকে

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু কমেডি গল্পে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে সামিরা খান মাহির| সে নাটকগুলো অনেকে পছন্দ করেছেন| আবারও তাই অভিনয়ের জন্য হাসির একটি গল্প বেছে নিয়েছেন মাহি| নাম ‘কোটি টাকার বউ’| যেখানে এই তারকা অভিনেত্রীর দেখা মিলেছে কেন্দ্রীয় চরিত্রে| কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান| এতে আরও একবার মাহির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন নিলয় আলমগীর| বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, আজম খান, হানিফ পালোয়ান, শাওন মজুমদার প্রমুখ| অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, “কমেডি নাটকের প্রতি দর্শকের আলাদা এক ধরনের ভালো লাগা আছে| যেজন্য উৎসব ছাড়াও অন্যান্য সময় দর্শক প্রত্যাশায় থাকেন হাসির গল্পের নাটকের| সেটি জেনেই পরিচালক মিতুল খান ‘কোটি টাকার বউ’ নাটকটি নির্মাণ করেছেন| যার কাহিনিতে হাস্যরসের মিশেলে পারিবারিক টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতাকে তুলে আনা হয়েছে| নাটকটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি|” পরিচালক মিতুল খানের কথায়, “বিনোদনের পাশাপাশি দর্শককে কিছু ইতিবাচক বার্তা দেওয়ার ইচ্ছা থেকে ‘কোটি টাকার বউ’ নাটকের নির্মাণ| আমাদের সামাজিক অবস্থানকে কেন্দ্র করে সম্পর্কের নানা জটিলতা ˆতরি হওয়ার বিষয়টি হরহামেশা চোখে পড়ে| সেগুলো হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ নাটকে; যা অনেকের মনে ছাপ ফেলবে|”